| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ভোট চাইতে গিয়ে কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-11-2025 ইং
  • 117123 বার পঠিত
কুষ্টিয়ায় ভোট চাইতে গিয়ে কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ভোট চাইতে গিয়ে কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী তিনি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

গণসংযোগের একপর্যায়ে তিনি কৃষকদের পাশে দাঁড়িয়ে মাঠে ধান কাটতে সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি মোটরসাইকেলে করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে যান এবং কৃষকদের ধান কাটেন। পরে কৃষকদের বুকে জড়িয়ে ধরে নির্বাচনী লিফলেট হাতে দিয়ে আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুফতি আমির হামজা দিনভর এলাকার কৃষক, শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তার ধান কাটার এই মানবিক উদ্যোগকে অনেক স্থানীয় বাসিন্দা ইতিবাচকভাবে দেখেছেন।

উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অনেকেই বলেন, কৃষকের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করায় প্রার্থী হিসেবে তিনি আলাদা বার্তা দিতে সক্ষম হয়েছেন।

মুফতি আমির হামজা বলেন, “কৃষকই দেশের মেরুদণ্ড। তাদের পরিশ্রমেই দেশ এগিয়ে যায়। তাদের পাশে থেকে কাজ করাই আমার অঙ্গীকার।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী মাঠে মানবিকতার এমন বার্তা ভোটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম