| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুরে “জনতার উঠানে শিকড়ের রাজনীতি” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-10-2025 ইং
  • 134429 বার পঠিত
দৌলতপুরে “জনতার উঠানে শিকড়ের রাজনীতি” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: দৌলতপুরে “জনতার উঠানে শিকড়ের রাজনীতি” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

:“জনতার উঠানে শিকড়ের রাজনীতি” — এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে আজ এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা আহ্বায়ক জনাব জান্নাতুল ফেরদৌস টনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জনাব নুসরাত তাবাসসুম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চল সংগঠক জনাব নয়ন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, দৌলতপুর উপজেলা ও অন্যান্য উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সংবিধান, বিচারব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারসহ নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি কাজ করছে জনগণের পাশে থেকে। তারা আশা প্রকাশ করেন, এনসিপিকে দৌলতপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পৌঁছে দেওয়া হবে এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম