| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে দুদকের দুই মামলা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-11-2025 ইং
  • 74647 বার পঠিত
কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে দুদকের দুই মামলা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে দুদকের দুই মামলা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম এবং তার স্ত্রী মোছা. বানু ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ নভেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, হাজী রবিউল ইসলাম সম্পদ বিবরণীতে ৩৭ লাখ টাকার সম্পদ গোপন করেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূতভাবে আরও ১ কোটি ৯১ লাখ ৬১ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। অপরদিকে, তার স্ত্রী বানু ইসলাম স্বামীর প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের সূত্রে জানা যায়, ২০২০ সালে দুদকের প্রধান কার্যালয়ে হাজী রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দাখিলের পর তদন্ত শুরু হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে সম্পদ বিবরণীতে গরমিল ও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় এ দুটি মামলা দায়ের করা হয়।

দুদকের কর্মকর্তারা জানান, প্রাপ্ত প্রমাণ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই মামলাগুলো করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে হাজী রবিউল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। রবিউল ইসলামের বিরুদ্ধে হামলা, হত্যা ও এনআইডি জালিয়াতিসহ একাধিক মামলাও রয়েছে।

দুদকের কর্মকর্তারা বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম