কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর, মিরপুর ও দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা ও পরোয়ানাভূক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কুষ্টিয়ার তিন থানার বিভিন্ন এলাকায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কুষ্টিয়া সদর থানার পুলিশের অভিযানে ৩ জন, মিরপুর থানায় ২ জন এবং দৌলতপুর থানায় ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নানান অভিযোগে মামলা চলমান রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |