কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানে স্থায়ী কারিগরি জনবল নিয়োগের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে ওজোপাডিকোতে কোনো কারিগরি জনবল নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিতরণ কার্যক্রম ২১ জেলায় বহিরাগতদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির নিজস্ব দক্ষ জনবল গড়ে উঠার সুযোগ ব্যাহত হয়েছে বলে তারা দাবি করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আইএলও’র ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা ও এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে সাংঘর্ষিকভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ চালু করা হয়েছে। এতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ্যে দক্ষতা ও জবাবদিহির ঘাটতি থাকায় গ্রাহকসেবা ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় ঝুঁকি বাড়ছে।
পরে সিবিএ নেতারা কুষ্টিয়ার জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল করে দ্রুত স্থায়ী জনবল নিয়োগের আহ্বান জানান সংগঠনের নেতারা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |