কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ৫নং ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. জীবন (বশির) ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি নিজেকে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি সুশাসিত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এম.এ ডিগ্রিধারী তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী শেখ মো. জীবন (বশির) দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন।
তিনি বলেন, “ধরমপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে চাই। এজন্য আমি ইউনিয়নবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
এদিকে, শেখ মো. জীবন (বশির)-এর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকদের ভাষ্য, তরুণ নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক চিন্তাভাবনা তাঁকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
প্রসঙ্গত, শেখ মো. জীবন (বশির) আসন্ন ৫নং ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |