কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলায় পরিবেশ দূষণ রোধে বৃহৎ পরিসরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ৭ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত কুমারখালী উপজেলার চাঁদপুর (চরসাধিপুর) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি–এর সার্বিক নির্দেশনায় পরিচালিত এ টাস্কফোর্স অভিযানে অংশ নেয়– বিজিবি, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বিত টিম। অভিযানকে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমারখালীর চাঁদপুর এলাকায় অবস্থিত বিভিন্ন ইটভাটায় নিয়মবহির্ভূতভাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট উৎপাদন করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ১০টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন—৪০ জন বিজিবি সদস্য, ৬ জন পুলিশ সদস্য, ৬ জন ফায়ার সার্ভিস কর্মী, ৬ জন আনসার সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের ৮ জন কর্মকর্তা-কর্মচারী।
জব্দকৃত মালামাল
অভিযানকালে ইটভাটা ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো থেকে নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়—
বিভিন্ন প্রকার কাঠ ৩৯,০০০ মন — মূল্য ৯৭,৫০,০০০ টাকা।
পাক মিল মেশিন ৪০টি — মূল্য ১,২০,০০,০০০ টাকা।
কাঠ ফাড়াই মেশিন ১০টি — মূল্য ১,২০,০০,০০০ টাকা
ইটভাটার চিমনি ২০টি — মূল্য ৩০,০০,০০০ টাকা।
ইট কাটা কার্ফা মেশিন ৫টি — মূল্য ৪০,০০,০০০ টাকা।
ইট কাটা অটো মেশিন ৫টি — মূল্য ৭৫,০০,০০০ টাকা।
ইসকুভেটর ১০টি — মূল্য ২,৫০,০০,০০০ টাকা।
মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় ৭,৩২,৫০,০০০ টাকা।
অভিযানে জব্দকৃত মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
৪৭ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক পাচার ও সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ধ্বংসকারী ইটভাটাসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |