কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অধ্যাদেশ-২০২৫ খসড়া সংশোধনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় মতামত আহ্বন করেছেন। খসড়ায় চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্র এবং “ডা.” উপাধি ব্যবহারের নিয়ম সংক্রান্ত ধারা যুক্ত থাকায় দেশের অন্যান্য স্বীকৃত চিকিৎসা পদ্ধতির সঙ্গে জড়িত সংগঠনগুলো উদ্বিগ্ন।
বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এই খসড়া অধ্যাদেশের কয়েকটি ধারার সংশোধনের দাবি জানিয়ে স্বাস্থ্য সচিব বরাবর লিখিত মতামত পেশ করেছে। সংগঠনের বক্তব্য, খসড়া অধ্যাদেশে হোমিও চিকিৎসা শিক্ষাসহ অন্যান্য স্বীকৃত চিকিৎসা পদ্ধতিকে উপেক্ষা করে বৈষম্যমূলক স্বাস্থ্যনীতি গঠনের ঝুঁকি তৈরি হয়েছে।
মতামতে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশের ৩১(১) ধারায় এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীরা কেবল এলোপ্যাথিক চিকিৎসা ও সার্জারি প্রদান করতে পারবেন বলে উল্লেখ থাকায় অন্যান্য চিকিৎসা পদ্ধতির ওপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠার আশঙ্কা দেখা দিয়েছে। ৩১(২) ধারায় বলা হয়েছে, কেবল তাদের প্রদত্ত চিকিৎসা, মেডিকেল সনদ ও রিপোর্ট গ্রহণযোগ্য হবে। ৫৪(১) ধারায় “ডা.” উপাধি ব্যবহারের অধিকার শুধুমাত্র তাদেরই থাকবে।
সংগঠনটির প্রস্তাব অনুযায়ী:
৩১(১) ধারায় সংশোধন আনা প্রয়োজন যাতে এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীরা শুধুমাত্র এলোপ্যাথিক চিকিৎসা ও সার্জারি করতে পারবেন; হোমিওপ্যাথি বা অন্যান্য স্বীকৃত চিকিৎসা পদ্ধতি পরিচালনা করতে পারবেন না।
৩১(২) ধারায় উল্লেখ থাকা উচিত যে, তাদের প্রদত্ত চিকিৎসা, মেডিকেল সনদ ও রিপোর্ট কেবল এলোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে গ্রহণযোগ্য।
৫৪(১) ধারায় “ডা.” উপাধি শুধুমাত্র এলোপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে; অন্য চিকিৎসা পদ্ধতির জন্য আলাদা উপাধি থাকবে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের লাখো হোমিও চিকিৎসক ও শিক্ষার্থীর পেশাগত অধিকার রক্ষা এবং চিকিৎসা শিক্ষার বহুমাত্রিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে এই সংশোধন জরুরি। তারা আরো উল্লেখ করেছেন, “বাংলাদেশে সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং সাধারণ মানুষের বিকল্প স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হোমিও চিকিৎসা পদ্ধতির প্রতি সম্মান ও স্বীকৃতি প্রয়োজন।”
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়া অধ্যাদেশ সংশোধনের প্রস্তাবসমূহ পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত অধ্যাদেশ অনুমোদিত হবে।
সংগঠনের তথ্য:
প্রতিষ্ঠালাভ: ১১/১১/২০২৩
আনুষ্ঠানিক আত্মপ্রকাশ: ১৭/০৯/২০২৪
প্রধান কার্যালয়: মাহদি হোমিও কেয়ার, রূপনগর, মিরপুর-৭, ঢাকা।
আঞ্চলিক কার্যালয়: বিলকিস হোমিও হল, চট্টগ্রাম।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |