কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে কুষ্টিয়া শহরের জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আত্মদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করবে।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, দিবসটির তাৎপর্য তুলে ধরতে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং বীর শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |