| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-12-2025 ইং
  • 102668 বার পঠিত
কুষ্টিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব কুষ্টিয়ার কুমারী এলাকার হোগলা-চাঁপাই এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন জগন্নাথপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি।

মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য নাম। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাঁর মুক্তি ও সুস্থতা শুধু রাজনৈতিক নয়, জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এসময় স্থানীয় বক্তারা বলেন, রাজনৈতিক সহনশীলতা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয়। দেশের মানুষ তাঁর নেতৃত্ব ও ত্যাগকে মূল্যায়ন করবে বলেও তাঁরা মন্তব্য করেন।

দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম