| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা প্রদান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-05-2026 ইং
  • 12097 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা প্রদান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৮ মে ২০২৬) জেলার সদর ও মিরপুর থানার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল টাকিমারা এলাকার মো. মেহেদী হাসান ইমন (২৬), মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার মো. মামুনুর রশিদ মামুন (৩২), কুষ্টিয়া সদর উপজেলার দেশওয়ালি পাড়া এলাকার অনিক আহমেদ (২৬) এবং কুঠিপাড়া এলাকার মো. সামাদ আলী (৩০)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলেই জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে পৃথক চারটি মামলায় (নং- ১০২৪/২৬, ১০২৫/২৬, ১০২৬/২৬ ও ১০২৭/২৬) আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অত্যন্ত জরুরি।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম