| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালী উপজেলা সার সাব-ডিলার সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-12-2025 ইং
  • 93613 বার পঠিত
কুমারখালী উপজেলা সার সাব-ডিলার সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
ছবির ক্যাপশন: কুমারখালী উপজেলা সার সাব-ডিলার সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় সার সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে কুমারখালী উপজেলা সার সাব-ডিলার সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভালুকা চৌরঙ্গী ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপজেলার সকল সার সাব-ডিলারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাগুলাট ইউনিয়নের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনছার আলী এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফারুক আল আজম।

কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শিহাব উদ্দিন। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক সদস্যকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং সার বণ্টনে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সার সাব-ডিলারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম