কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া শহরের শিশির মাঠ, বটতল ইউনিয়নে অবস্থিত ওয়ে অব লাইফ মিশন সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে এবং শেষ হয় দুপুর ২টায়। এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত এক শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ে অব লাইফ মিশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জ্যোতিষ বিশ্বাস। তিনি বড়দিন উপলক্ষে কুষ্টিয়া জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশ ও জাতির শান্তি কামনা করেন।
বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালন করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এর ফলে কুষ্টিয়া জেলা জুড়ে শান্তিপূর্ণভাবেই খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের সব আয়োজন সম্পন্ন হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |