| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সাময়িক উত্তেজনা, আলোচনায় শান্তিপূর্ণ সমাধান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-03-2026 ইং
  • 30 বার পঠিত
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সাময়িক উত্তেজনা, আলোচনায় শান্তিপূর্ণ সমাধান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে সাময়িক উত্তেজনা, আলোচনায় শান্তিপূর্ণ সমাধান

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে অবস্থিত একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সাময়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান হয়েছে আলোচনার মাধ্যমে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে কুষ্টিয়া স্টোরস ফিলিং স্টেশন-৪ এ এ ঘটনা ঘটে। জানা যায়, রশিদ এগ্রো প্রতিষ্ঠানের একটি গাড়ি তেল নেওয়ার জন্য স্টেশনে আসে। তবে সে সময় নিরাপত্তাজনিত কারণে তেল পাম্প বন্ধ থাকায় গাড়ির চালক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি নিজের গাড়িটি কুষ্টিয়া হাইওয়ে সড়কে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেন, ফলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা দেখা দিলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। খবর পেয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ও রশিদ এগ্রোর প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হয়।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে রাতের বেলায় তাদের তেল পাম্প বন্ধ রাখা হয় এবং প্রতিদিন সকাল ৮টা থেকে নিয়মিত তেল সরবরাহ কার্যক্রম শুরু করা হয়। এ বিষয়টি সম্পর্কে ভুল বোঝাবুঝি থেকেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বলেন, “আমাদের প্রতিষ্ঠানের মূল নীতি ‘প্রতি ফোঁটাতেই আস্থা’। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানই আমাদের লক্ষ্য। ভুল বোঝাবুঝির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে ফিলিং স্টেশনটিতে স্বাভাবিকভাবে তেল সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম