| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ডিএনসির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-01-2026 ইং
  • 54663 বার পঠিত
কুষ্টিয়ায় ডিএনসির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ছবির ক্যাপশন: ট্যাপেন্টাডল ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি :

মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২.৫ কেজি গাঁজা।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) কুষ্টিয়া সদর থানাধীন ভাদালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাদালিয়া বাজারের মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে মোনায়েম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি এলাকার বাসিন্দা। আটককৃতের কাছ থেকে ৮ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৭, তারিখ-২৮ জানুয়ারি ২০২৬।

অপরদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বহলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় ডিএনসি। বহলবাড়িয়া বাজারের মো. ইমন মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে মো. আলী সাব্বির নামে এক যুবককে আটক করা হয়। তিনি দৌলতপুর থানার ক্রফোর্ডনগর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২.৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বাদী হয়ে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩০, তারিখ-২৮ জানুয়ারি ২০২৬।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদক নির্মূলে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম