| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন করায় কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-02-2026 ইং
  • 48978 বার পঠিত
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন করায় কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
ছবির ক্যাপশন: জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন করায় কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

বিশিষ্ট ছড়াকার আবু সালেহকে চেয়ারম্যান এবং সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধানকে মহাসচিব করে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করায় গভীর সন্তোষ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া জেলা শাখা।

এক বিবৃতিতে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শামসুল আলম স্বপন, সহ-সভাপতি খন্দকার রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ও সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ, কোষাধ্যক্ষ শামীম রেজা, প্রচার সম্পাদক মো. মুনজুরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান আবু সালেহ ও মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান তাঁদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের মাধ্যমে সারাদেশে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামকে একটি সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠনে রূপান্তরিত করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণসহ তাঁদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণে নবগঠিত কমিটি অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা কুষ্টিয়ার সাংবাদিক সমাজের।

পরিশেষে, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম