| বঙ্গাব্দ
ad728
ad728

গভীর রাতে দৌলতপুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 31-08-2026 ইং
  • 566 বার পঠিত
গভীর রাতে দৌলতপুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম
ছবির ক্যাপশন: গভীর রাতে দৌলতপুর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার কার্যক্রম ও পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সার্বিক চিত্র পর্যবেক্ষণে দৌলতপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

রোববার (৩০ আগস্ট) রাত ১০টায় তিনি দৌলতপুর থানায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের রোলকলে অংশ নেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিংকালে পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে অফিসার ও ফোর্সদের অবহিত করেন। তিনি পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের সেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

পরিদর্শনকালে নবাগত পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করতে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

আকস্মিক এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

নবাগত পুলিশ সুপারের এ আকস্মিক পরিদর্শন দৌলতপুর থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও গতিশীল ও জনসেবামুখী ভূমিকা রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম