কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
জুলাই–২৪ গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী সন্তানদের পরিবারের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটির পরিচালনা পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ২টায় কুষ্টিয়া চেম্বার ভবনের মজিবর রহমান ফ্লোর (৩য় তলা) মিলনায়তনে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ–সভাপতি হাজী মেজবাহ রহমান ও সহ–সভাপতি আলহাজ্ব কাজী রফিকুর রহমানসহ পরিচালনা পরিষদের সদস্য ফুয়াদ রেজা ফাহিম, আখতারুজ্জামান কাজল মাজমাদার, শাকিল আহমেদ জালাল, কাজী রফিকুর রহমান রফিক, রুহুল আমিন, আবু মনি জুবায়েদ রিপন, রফিকুল ইসলাম, পারভেজ মাজমাদার, মোক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, জিহাদুজ্জামান জিকু, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, হাজী রবিউর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, এস. এম. আলমগীর আলম, ইমরান হোসেন ও হামিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে চেম্বার নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, বরং তাদের মহান আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের একটি সামান্য প্রয়াস।
নেতৃবৃন্দ আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত শহীদ পরিবারের পাশে এগিয়ে আসা। সম্মিলিত সহযোগিতায় তাদের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে চেম্বারের সাধারণ সম্পাদক, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা কুষ্টিয়া চেম্বারের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিকতা, সহমর্মিতা ও দেশপ্রেমের আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন উপস্থিত সবার হৃদয়ে গভীর অনুভূতির জন্ম দেয় এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |