| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালীতে ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতারভিডিও ঘিরে চাঞ্চল্য, বিস্ফোরক মামলায় কারাগারে প্রেরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-04-2026 ইং
  • 15768 বার পঠিত
কুমারখালীতে ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতারভিডিও ঘিরে চাঞ্চল্য, বিস্ফোরক মামলায় কারাগারে প্রেরণ
ছবির ক্যাপশন: কুমারখালীতে ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতারভিডিও ঘিরে চাঞ্চল্য, বিস্ফোরক মামলায় কারাগারে প্রেরণ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে পৌরসভার শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) এবং শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ২৭ সেকেন্ডের মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ অক্টোবর দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।

তবে ছাত্রলীগের মিছিলের অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে স্বীকার করেছে।”

এদিকে একই দিনে একটি পৃথক মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমারখালীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম