মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন-এর শুভ জন্মদিন উপলক্ষে জেলাজুড়ে বইছে আনন্দ ও শুভেচ্ছার আবহ। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাহসী নেতৃত্ব, ত্যাগ, সততা এবং নেতাকর্মীদের প্রতি অকৃত্রিম ভালোবাসার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার এক উজ্জ্বল প্রতীকে পরিণত হয়েছেন।
দলীয় নেতাকর্মীদের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন অভিভাবক, যিনি সবসময় কর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক প্রতিকূলতা কিংবা সংকটময় সময়েও তাঁর দৃঢ় অবস্থান ও সাহসী নেতৃত্ব নেতাকর্মীদের বারবার অনুপ্রাণিত করেছে। তাঁর মানবিক আচরণ, দূরদর্শী চিন্তাভাবনা এবং কর্মীবান্ধব রাজনীতি দলীয় অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত।
নেতাকর্মীরা বলেন, একজন সৎ, সাহসী ও আদর্শবান নেতৃত্ব কর্মীদের মনে নতুন আশার সঞ্চার করে। আর সেই নেতৃত্বের প্রতিচ্ছবি হচ্ছেন ওমর ফারুক লিটন। তাঁর নেতৃত্বে দলীয় কর্মকাণ্ডে যেমন এসেছে গতিশীলতা, তেমনি সাধারণ মানুষের মাঝেও সৃষ্টি হয়েছে আস্থার এক দৃঢ় ভিত্তি।
শুভ জন্মদিন উপলক্ষে মেহেরপুরের আমঝুপি গ্রামসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। বিভিন্ন ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিল, মিলাদ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানুষের কল্যাণে আরও দীর্ঘদিন কাজ করার তৌফিক কামনা করেন।
নেতাকর্মীদের ভাষায়,“আপনার সাহসী নেতৃত্ব, সততা ও কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা আমাদের রাজনৈতিক পথচলায় প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়। মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং মানুষের কল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করুন।”
জন্মদিন ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের টাইমলাইন। প্রিয় নেতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে দিনভর চলে নানা আয়োজন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |