| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুরের তারাগুনিয়ায় শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-10-2025 ইং
  • 143049 বার পঠিত
দৌলতপুরের তারাগুনিয়ায় শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
ছবির ক্যাপশন: দৌলতপুরের তারাগুনিয়ায় শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম নেতা জননেতা শরীফ উদ্দিন জুয়েল।

দলীয় সূত্রে জানা গেছে, এদিন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী তারাগুনিয়া বাজার ও আশপাশের এলাকায় ঘরে ঘরে গিয়ে জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন।গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের রূপরেখা। এ কর্মসূচির মাধ্যমে জনগণকে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পথে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়।

জননেতা শরীফ উদ্দিন জুয়েল বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য। ৩১ দফা কর্মসূচি হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা চাই, জনগণ এই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে পরিবর্তনের আন্দোলনে শামিল হোক।”

তিনি আরও বলেন, “দলের সকল নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। বিএনপির লক্ষ্য— জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং মানুষকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা। কেউ যদি দলের নাম ভাঙিয়ে অন্যায়-অত্যাচার করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

“আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো”—এই স্লোগানকে সামনে রেখে শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের স্বাধীন চেতনার শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। দৌলতপুর উপজেলার নিবেদিতপ্রাণ বিএনপি কর্মীরাই দলের আসল শক্তি, যারা গণতন্ত্রের এই আন্দোলনকে সফল করবে,” যোগ করেন তিনি।

স্থানীয় জনগণ এ গণসংযোগ কর্মসূচিকে স্বাগত জানিয়ে জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম