| বঙ্গাব্দ
ad728
ad728

সোলার প্যানেল কিনে ফ্রিজ জিতলেন ভাগ্যবান ক্রেতা, মেহেরপুরে ‘ঈদ ধামাকা’ অফারের পুরস্কার বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 8001 বার পঠিত
সোলার প্যানেল কিনে ফ্রিজ জিতলেন ভাগ্যবান ক্রেতা, মেহেরপুরে ‘ঈদ ধামাকা’ অফারের পুরস্কার বিতরণ
ছবির ক্যাপশন: সোলার প্যানেল কিনে ফ্রিজ জিতলেন ভাগ্যবান ক্রেতা, মেহেরপুরে ‘ঈদ ধামাকা’ অফারের পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি : হিরক খান

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং ক্রেতাদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মেহেরপুরের স্টেডিয়াম মার্কেটের মামুন সোলার পয়েন্ট। প্রতিষ্ঠানটির ‘ঈদ ধামাকা’ অফারে সোলার প্যানেল কিনে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ জিতেছেন এক ভাগ্যবান ক্রেতা। এছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে মোবাইল ফোন, ওয়াটার হিটার, সোলার ফ্যানসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার পেয়েছেন আরও অনেক ক্রেতা।

বুধবার বিকেলে স্টেডিয়াম মার্কেটে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে লাকি ড্রয়ের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দেন সদর ট্রাফিক পুলিশের (প্রশাসন) পরিদর্শক মো. আব্দুল হান্নান।

মামুন সোলার পয়েন্টের স্বত্বাধিকারী আবদুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ক্রেতা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিতদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব সোলার প্রযুক্তির ব্যবহার আরও জনপ্রিয় করতে ভবিষ্যতেও এ ধরনের আকর্ষণীয় অফার, লাকি ড্র এবং বিশেষ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম