কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩নং ফিলিপনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাইদুর রহমানের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সাইদুর রহমান বর্তমানে ৩নং ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর তিনি ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নির্বাচিত হলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, উন্নত এবং জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন।
তিনি বলেন, "দলীয় নেতাকর্মী এবং ইউনিয়নবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে ফিলিপনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।"
তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যাতে ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান। এজন্য তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে, তাঁর প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সাইদুর রহমান নির্বাচিত হলে ফিলিপনগর ইউনিয়নে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
সাইদুর রহমান ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |