কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও বর্তমানে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত প্রফেসর মো. মোসলেম উদ্দিন (নিঃসন্তান) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রফেসর মোসলেম উদ্দিনের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকায়। গতকাল জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁর চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রফেসর মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বিশিষ্টজনেরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |