| বঙ্গাব্দ
ad728
ad728

পোড়াদহ নতুন বাজার বণিক সমিতির নির্বাচনে অভিযোগের ভিত্তিতে ফল স্থগিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 9617 বার পঠিত
পোড়াদহ নতুন বাজার বণিক সমিতির নির্বাচনে অভিযোগের ভিত্তিতে  ফল স্থগিত
ছবির ক্যাপশন: পোড়াদহ নতুন বাজার বণিক সমিতির নির্বাচনে অভিযোগের ভিত্তিতে ফল স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার বণিক সমিতির বহুল আলোচিত নির্বাচনকে কেন্দ্র করে উত্থাপিত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের ফলাফল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আহ্বায়ক কমিটি।

গত ১৭ জুন ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রাথমিক ফলাফল অনুযায়ী, মোট ৩৯৫ জন ভোটারের মধ্যে ৩৮৫টি ভোট পড়ে। এর মধ্যে ৩৮০টি ভোট বৈধ এবং ৫টি ভোট বাতিল হয়।

প্রাথমিক ফলাফলে সভাপতি পদে প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. খালেকুজ্জামান সর্বোচ্চ ১৩২ ভোট পান। আনারস প্রতীকের মো. সাদ্দুল হোসেন পান ১১৩ ভোট, চাকা প্রতীকের মো. নাসির উদ্দীন পান ১০৭ ভোট এবং চেয়ার প্রতীকের মো. শফিকুল ইসলাম পান ২৮ ভোট।

ভোট গণনা শেষে উপস্থিত প্রার্থীদের পোলিং এজেন্টরা গণনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে স্বাক্ষরের মাধ্যমে সম্মতি প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটিও প্রাথমিক ফলাফল ঘোষণা করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

তবে নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ উত্থাপিত হওয়ায় ২৫ জুন ২০২৬ তারিখে পোড়াদহ নতুন বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচনের ফলাফল স্থগিতের ঘোষণা দেয়।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বর্তমান আহ্বায়ক কমিটিই বাজারের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রহণযোগ্য ও স্বচ্ছ সিদ্ধান্তের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মতে, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উদঘাটিত হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বচ্ছতা, জবাবদিহি এবং গণতান্ত্রিক চর্চার স্বার্থে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে পোড়াদহ নতুন বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও স্থিতিশীল হবে।

বিষয় ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন বাতিলপূর্বক নতুন ভোটার তালিকা প্রণয়ন ও পুনঃনির্বাচনের আবেদন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম