| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-08-2026 ইং
  • 48 বার পঠিত
কুষ্টিয়ায় শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলায় ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করা দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ পাভেল হোসেন ও এস এম সাব্বির হাসান গালিবকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, কুষ্টিয়ার সভানেত্রী সাদিয়া আফরিন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বিদায়ী দুই কর্মকর্তার মাঠপর্যায়ের দায়িত্ব পালনের প্রশংসা করে বলেন, শিক্ষানবিশকাল একজন পুলিশ কর্মকর্তার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে তাঁদের অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম আরও সমুন্নত রাখার আহ্বান জানান।

ছয় মাসের শিক্ষানবিশকাল শেষে মোঃ পাভেল হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) এবং এস এম সাব্বির হাসান গালিব র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) বদলি হয়েছেন। তাঁদের নতুন কর্মস্থলে সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদায়ী দুই কর্মকর্তা তাঁদের বক্তব্যে কুষ্টিয়া জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের কথা স্মরণ করেন। তাঁরা পুলিশ সুপারসহ জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুষ্টিয়ায় কর্মকালীন অভিজ্ঞতা তাঁদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে বলে জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, পুনাক কুষ্টিয়ার কোষাধ্যক্ষ শমিতা বালা, সাংগঠনিক সম্পাদক সুস্মিতা বিশ্বাস, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়ের সহধর্মিণী, কুষ্টিয়ার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ডিবির ওসি, সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ, টিআই (প্রশাসন), কোর্ট পুলিশের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সৌহার্দ্য ও আন্তরিকতার আবহে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের প্রতি সহকর্মীদের শুভকামনা ও ভালোবাসা প্রকাশ পায়। নতুন কর্মস্থলে তাঁদের দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম