মেহেরপুর প্রতিনিধি : হিরক খান
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাব্বারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। হিজুলী গ্রামের এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি সেবাপ্রাপ্তি আরও সহজ হবে।
উদ্বোধন শেষে অতিথিরা নির্মাণকাজের সার্বিক মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আহ্বান জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা সড়ক নির্মাণ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |