| বঙ্গাব্দ
ad728
ad728

জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে ঝাউদিয়া ইউনিয়নে আমিরুল ইসলামের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-07-2026 ইং
  • 3874 বার পঠিত
জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে ঝাউদিয়া ইউনিয়নে আমিরুল ইসলামের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা
ছবির ক্যাপশন: জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে ঝাউদিয়া ইউনিয়নে আমিরুল ইসলামের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ৯ নম্বর ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ও গণসম্পৃক্ততা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) ও পরিচিত সমাজসেবক মো. আমিরুল ইসলাম।

তিনি মরহুম আজিজ চেয়ারম্যানের স্নেহের ছোট ভাই হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে একজন সৎ, যোগ্য, নির্ভীক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

মো. আমিরুল ইসলাম বলেন, "জনসেবা আমার কাছে দায়িত্ব ও অঙ্গীকার। জনগণের আস্থা ও দলের মনোনয়ন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। উন্নয়ন, সুশাসন, শিক্ষা, কৃষি, অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।"

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সকলকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, বৈষম্যহীন ও উন্নয়নমুখী ঝাউদিয়া ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, মানুষের পাশে থাকার মানসিকতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার কারণে মো. আমিরুল ইসলাম চেয়ারম্যান পদে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী। তাদের প্রত্যাশা, যোগ্য ও জনমুখী নেতৃত্ব ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, "জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মনোবল আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে তাঁর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নকে ঘিরে ঝাউদিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম