কুষ্টিয়া প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী তিন মাস বা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি। সিনিয়র যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোছা: নাসরীন পারভীন।এছাড়া যুগ্ম সমন্বয়কারী পদে রয়েছেন—মো: ইবাদত আলী, মো: সাজেদুর রহমান বিপুল, খন্দকার মফিজুর রহমান, মো: শাহিনুজ্জামান, মো: সামসুল আরেফিন স্ট্যালিন, মো: গোলাম আজম, মো: তাছের, অ্যাডভোকেট রুপালি খাতুন এবং আলমাস হোসেন মামুন। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—মো: নাজমুল হুসাইন মিরাজ, শরিফুল ইসলাম সবুজ, মোছা: শোভা খাতুন, মো: ইব্রাহিম, সাধন চন্দ্র দাস, মো: নাহিদ রহমান, মো: আব্দুল মান্নান, মো: আশরাফুল ইসলাম, নওজেশ আহমেদ, মো: শরিফুল ইসলাম, মো: সাহীনুল হক, মো: ইঞ্জিল মন্ডল, তারেক হোসেন, মো: মিজানুর রহমান, মো: রোকনুজ্জামান, মো: সাজ্জাদ হোসেন, মো: তাহারুল ইসলাম কালু, মো: আব্দুল বাতেন, মো: আশরাফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট খন্দকার ফারুক, মো: তানভির কবির সুজন, মো: সাব্বিরুল হক, মো: মুনিব আলী, মো: শিশির আহমেদ, মো: ফুলবাস আলী, মো: নাজমুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, মো: নুরুল ইসলাম, মো: আরাফাত হোসেন, ড. সাব্বির পারভেজ ও মো: আসিক হোসেন। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, নতুন জেলা সমন্বয় কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের রাজনীতিতে এনসিপি কুষ্টিয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |