কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে মোঃ সাইফুল ইসলাম কবিরাজের নাম।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে সাইফুল ইসলাম কবিরাজকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে। ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ ও সাংগঠনিক সম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
তালবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানমুখী উদ্যোগ—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে একটি পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করছেন তার সমর্থকরা।
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আস্থা ও ভালোবাসা। সেই জায়গা থেকে মানুষের পাশে থাকা, সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকা এবং এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার মানসিকতাই একজন প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়ায়।
সাইফুল ইসলাম কবিরাজের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় পর্যায়ে যে আলোচনা তৈরি হয়েছে, তা আগামী দিনে আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তার অবস্থান, প্রার্থিতা এবং ভোটারদের সমর্থনই নির্ধারণ করবে তালবাড়িয়া ইউনিয়নের নেতৃত্বে তার সম্ভাবনার বাস্তব চিত্র।
এদিকে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ সাইফুল ইসলাম কবিরাজ জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে তিনি কাজ করতে চান—এমন প্রত্যাশাই ব্যক্ত করছেন তার সমর্থকরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |