| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-07-2026 ইং
  • 234 বার পঠিত
কুষ্টিয়া পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
ছবির ক্যাপশন: দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, ১৬ পুলিশ সদস্যকে পুরস্কৃত

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনের পর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং চৌকস কনস্টেবলসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন।

পুলিশ সুপার পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি কল্যাণ সভার শেষাংশে কুষ্টিয়া জেলা পুলিশ থেকে সদ্য অবসর নেওয়া তিন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

এদিকে, কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, মামলা তদন্তের অগ্রগতি এবং অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে আরও তৎপরতা বাড়ানো, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারগণ, জেলার সব থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, আরআই, পুলিশ লাইন্স, আরও (১), কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা।

সভায় পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও দৃঢ় করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম