| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি ঘোষণা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 31-07-2026 ইং
  • 2614 বার পঠিত
কুষ্টিয়ায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি ঘোষণা
ছবির ক্যাপশন: সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক নিলুফা আকতার

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম শহিদকে সভাপতি, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পারভেজ মাজমাদারকে সিনিয়র সহ-সভাপতি এবং সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নিলুফা আকতারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল এবং দপ্তর সম্পাদক এ. কে. এম. আশিক উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা শাখার এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান সবুর মোল্লা, উপ-রেজিস্ট্রার মো. ইয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মোর্তোজা হোসেন (কালা), বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. কবির হোসেন, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কামাল আহম্মেদ করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক মো. মহাসিন আলী এবং জনতা ব্যাংকের ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম (রিপন)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল খন্দকার, আইনজীবী রফিকুজ্জামান সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুর রহমান (টোনা), আশরাফ ইকবাল পিকলু, মো. শিপন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক সুলতানা পারভীন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মুক্তার হোসেন।

এ ছাড়া অ্যাডভোকেট আশরাফ আলী যাদুকে কমিটির কোষাধ্যক্ষ করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ করে পেশাজীবীদের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলছেন, কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখন নতুন কমিটির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হবে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা।

নতুন নেতৃত্বের হাত ধরে কুষ্টিয়ার পেশাজীবী অঙ্গনে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও বিস্তৃত ও গতিশীল হবে—এমন প্রত্যাশাই করছেন দলের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম