| বঙ্গাব্দ
ad728
ad728

গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-08-2026 ইং
  • 226 বার পঠিত
গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান
ছবির ক্যাপশন: গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান

মেহেরপুর প্রতিনিধি

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়ায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) আমদহ ইউনিয়ন বিএনপির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ আহমেদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা শেষে দেশ, জাতি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম