কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
রোববার (১ নভেম্বর ২০২৬) কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ৩৫ আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |