| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৪ জন আটক, ৩ জনের কারাদণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 800 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৪ জন আটক, ৩ জনের কারাদণ্ড
ছবির ক্যাপশন: ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা, তিনজনকে মোবাইল কোর্টে সাজা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কুষ্টিয়া জেলার কুমারখালী, মিরপুর ও কুষ্টিয়া সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।

অভিযানে কুমারখালী থানাধীন গোবরা চাঁদপুর এলাকার মো. রাকিবুল ইসলাম (৩২), পিতা মো. লোকমান মিয়া, গ্রাম গোবরা চাঁদপুর, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়াকে গাঁজাসহ আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আসিফুজ্জামান বাদী হয়ে কুমারখালী থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

মোবাইল কোর্টে আটক ও সাজাপ্রাপ্তরা হলেন—মো. হাসানুজ্জামান রোমান (৩৩), পিতা মৃত মিজবাউর রহমান, গ্রাম গোবরা চাঁদপুর, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মো. রাসেল আলী (২৬), পিতা বিপ্লব হোসেন, গ্রাম জগতি, থানা কুষ্টিয়া সদর, জেলা কুষ্টিয়া। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মো. ইয়ামিন আরাফাত (২২), পিতা আসাদুল হক, গ্রাম কবরবাড়িয়া, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শামীমা নাসরিন।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম