কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে জমির উদ্দিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় মিটন বাজার মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, “জমির উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, পুরো গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার হীন ষড়যন্ত্র।” তাঁরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃত্যুদণ্ড দাবি করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশগ্রহণ করেন জমির উদ্দিনের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র এবং মসজিদের ইমামসহ গ্রামের সর্বস্তরের মানুষ। বক্তারা আরও বলেন, “যদি দ্রুত বিচার না হয় এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”উল্লেখ্য, গত ৫ জুলাই রাতে জমির উদ্দিন (৫৫) নিজ বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |