কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বড়গাংদিয়ার হাবলু মোল্লা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ নুরুজ্জামান (হাবলু) মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আশরাফুল হক লাভলু, সাবেক এজিএস কুষ্টিয়া সরকারি কলেজ এবং মোঃ শামিউল্লাহ খান (সেন্টু), দৌলতপুর থানা আহ্বায়ক কমিটির সদস্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান (হাবলু) মোল্লা বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই দল দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজ বিএনপির ৪৭ বছরের ইতিহাস গৌরব, ঐতিহ্য আর সংগ্রামের ইতিহাস। এদেশের মানুষ আজও বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সংগঠিত থেকে ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। ত্যাগী, সাহসী ও পরীক্ষিত নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তিনি বলেন, “বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি সবসময় সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও করবে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার ঠিকানা হচ্ছে বিএনপি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক এজিএস আশরাফুল হক লাভলু। তিনি আরও বলেন, বিগত সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ ছিল দিশেহারা। এ অবস্থায় বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা জনগণকে সাথে নিয়ে এ দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এসময় অন্যান্য বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও অর্জনের কথা স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীদের আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |