কুষ্টিয়া প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বৃহত্তর কুষ্টিয়ার জনপ্রিয় দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় কুষ্টিয়ার রেজিষ্ট্রি অফিস গলি, এন. এস. রোডে পত্রিকার কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও মাই টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু। তিনি বলেন, “দৈনিক মুক্তমঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কুষ্টিয়া তথা দেশের মানুষের কথা তুলে ধরছে। এ ধারা অব্যাহত থাকলে মুক্তমঞ্চ ভবিষ্যতে পাঠকের আস্থা ও ভালোবাসায় আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মুক্তমঞ্চের ভারপ্রাপ্ত সম্পাদক এসকে সুমন। তিনি বলেন, “মুক্তমঞ্চ সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সাংবাদিকতার মূলধারা রক্ষা করতে এবং পাঠকের প্রত্যাশা পূরণে আমাদের সাংবাদিকরা আন্তরিকভাবে কাজ করছেন। সভায় কুষ্টিয়ার সুধীজন, সাংবাদিক ও প্রতিনিধি সদস্যরা উপস্থিত থেকে পত্রিকার অগ্রযাত্রা, পেশাদার সাংবাদিকতা চর্চা ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে মুক্তমঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মুক্তমঞ্চের সহ-সম্পাদক এম এ জাফর, সহ-সম্পাদক মোঃ আশরাফ আলী, সহ-সম্পাদক মোঃ সোহেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আসিফ এবং স্টাফ রিপোর্টার মোঃ শাহিন আলীসহ আরও অনেকে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |