| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-12-2025 ইং
  • 49837 বার পঠিত
কুষ্টিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালি শেষে সকাল ৯টা ১৫ মিনিটে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কুষ্টিয়ার অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে কুষ্টিয়া টিটিসির কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। পরে এনজিও প্রতিনিধি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপক, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রতিনিধি এবং পুলিশ সুপারের প্রতিনিধি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং কল্যাণ নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দিবসটির আয়োজন করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কল্যাণ সেন্টার, কুষ্টিয়া।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম