| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-09-2025 ইং
  • 208285 বার পঠিত
কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের ১৪০ নং জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিন সদস্যের তদন্ত কমিটি বিদ্যালয়ে তদন্ত শুরু করতে গেলে স্থানীয়রা প্লাকার্ড হাতে নিয়ে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি জানান। এ সময় বিদ্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এর আগে ১৩৪ জন এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেন। অভিযোগপত্রে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়া, আর্থিক অনিয়মসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে উল্লেখ করা হয়। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত কমিটির সদস্যরা বলেন, প্রাথমিকভাবে অভিযোগ যাচাই করা হচ্ছে, সঠিক প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম