| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করছেন এনসিপি নেতা সাজেদুর রহমান বিপুল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 15-05-2026 ইং
  • 7346 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করছেন এনসিপি নেতা সাজেদুর রহমান বিপুল
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করছেন এনসিপি নেতা সাজেদুর রহমান বিপুল

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে কুষ্টিয়ায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এনসিপি নেতা সাজেদুর রহমান বিপুল। দীর্ঘদিন ধরে তিনি মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা, যুবসমাজকে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় তরুণদের মাঝে খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক সভা-সমাবেশের আয়োজন করে আসছেন তিনি। মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে সচেতন করার পাশাপাশি পরিবার ও অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।

সাজেদুর রহমান বিপুল বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সচেতনতা ও সামাজিক প্রতিরোধই পারে মাদকের বিস্তার রোধ করতে।”

তিনি আরও বলেন, যুবসমাজকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে তারাই হবে দেশের উন্নয়নের প্রধান শক্তি। এজন্য ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষামূলক কার্যক্রমের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে হবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সাজেদুর রহমান বিপুলের মতো তরুণ নেতৃত্ব সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁর মাদকবিরোধী কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে কুষ্টিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনের যে প্রত্যয় নিয়ে তিনি কাজ করে চলেছেন, তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম