কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সৌজন্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা। এছাড়াও চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে, মেজবার রহমান, খন্দকার জিয়াদুল হক, মামুনুর রশিদ, মাহবুবুর রহমান টিপু, এস এম কাদেরী শাকিল, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক পারভেজ মাজমাদার, মোঃ আব্দুল সাত্তার, রফিকুল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, তাঁর আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, ইসলামের শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বের মহান বাণী অনুসরণ করলেই সমাজ থেকে অশান্তি ও অবিচার দূর হবে।অনুষ্ঠানে চেম্বারের সকল সদস্য, ব্যবসায়ী এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সমগ্র জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সর্বশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |