| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার চার আসনে মনোনয়ন জমা ৩৩ প্রার্থীর, ভোটের হাওয়ায় বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-12-2025 ইং
  • 79283 বার পঠিত
কুষ্টিয়ার চার আসনে মনোনয়ন জমা ৩৩ প্রার্থীর, ভোটের হাওয়ায় বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার চার আসনে মনোনয়ন জমা ৩৩ প্রার্থীর, ভোটের হাওয়ায় বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনের উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ থেকে কুষ্টিয়া-৪—এই চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চার আসনেই বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা বহুমাত্রিক রূপ পেয়েছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর)এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়ন জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা। এছাড়া জামায়াতে ইসলামী থেকে বেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন থেকে মুফতি আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, গণঅধিকার পরিষদর সাহাবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টর বদিরুজ্জামান এবং জেএসডির গিয়াস উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা)এই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাঁর সঙ্গে রয়েছেন জামায়াতের আমির আব্দুল গফুর, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের মুফতি আব্দুল হামিদ ও মুফতি আরিফুজ্জামান, সিপিবির নুর উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টর বাবুল আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।

কুষ্টিয়া-৩ (সদর)সদর আসনে বিএনপির প্রকৌশলী জাকির হোসেন সরকার, জামায়াতের মুফতি আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আকন্দ, খেলাফত মজলিসের সিরাজুল হক, গণঅধিকার পরিষদের শরিফুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির রুম্পা খাতুন এবং বাসদের মীর নাজমুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা)এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী মনোনয়ন দাখিল করেছেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি। এছাড়া জামায়াতের আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের আলহাজ্ব আনোয়ার খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির শহিদুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির তরুণ কুমার ঘোষ, এবি পার্টির আবু বক্কর সিদ্দিক এবং গণফোরামের আব্দুল হাকিম মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের এই চিত্র কুষ্টিয়ার রাজনীতিতে নতুন করে গতি এনেছে। দলীয় প্রার্থী ও স্বতন্ত্রদের সমন্বয়ে ভোটের মাঠে যে কৌশলগত লড়াই গড়ে উঠছে, তা নির্বাচনী প্রচারণার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হয়ে উঠবে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম