কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলায় অপ্রাপ্তবয়স্ক এক হিন্দু কিশোরের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক এক মুসলিম কিশোরীর বিয়ে ও নোটারি পাবলিকের মাধ্যমে দাম্পত্য ঘোষণাপত্র সম্পাদনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রাপ্ত নথির তথ্য অনুযায়ী, কুষ্টিয়ার নোটারি পাবলিকের কার্যালয়ে সম্পাদিত একটি ‘স্বামী-স্ত্রী হিসাবে দাম্পত্য ঘোষণাপত্রে’ টুম্পা / আসল নাম সাদিয়া খাতুন নামে এক কিশোরী ও রিদয় রায় নামে এক কিশোর নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। ঘোষণাপত্রে টুম্পার জন্মতারিখ ১৬ সেপ্টেম্বর ২০০৭ এবং রিদয় রায়ের জন্মতারিখ ২৬ জানুয়ারি ২০০৮ উল্লেখ রয়েছে।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, টুম্পার ধর্ম ইসলাম এবং রিদয় রায়ের ধর্ম সনাতন। দুজনই কুষ্টিয়া জেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। ঘোষণাপত্রে তারা নিজেদের সাবালক ও সাবালিকা দাবি করে স্বেচ্ছায় ও পরস্পরের সম্মতিতে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হওয়ার কথা উল্লেখ করেছেন।
তবে নথিতে উল্লিখিত জন্মতারিখ সঠিক হলে, ঘোষণাপত্র সম্পাদনের সময় তাদের বয়স প্রাপ্তবয়স্ক হওয়ার আইনগত সীমার নিচে ছিল কি না—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশের প্রচলিত আইনে বিয়ের ক্ষেত্রে বয়সসংক্রান্ত বিধান রয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন নিয়মিতভাবে কাজ করে থাকে। এ ধরনের ঘটনায় নোটারি পাবলিকের ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে ভিন্ন ধর্মাবলম্বী দুই অপ্রাপ্তবয়স্কের এমন দাম্পত্য ঘোষণার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়। কেউ কেউ বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক দুজনের নিরাপত্তা, ভবিষ্যৎ ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট নথির সত্যতা, ঘোষণাপত্রের সময় তাদের প্রকৃত বয়স এবং ঘটনাটির সঙ্গে আইনগতভাবে কোনো বিয়ে সম্পন্ন হয়েছিল কি না—এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুজব বা সামাজিক উত্তেজনা না ছড়িয়ে প্রকৃত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |