| বঙ্গাব্দ
ad728
ad728

জিয়াউর রহমানের ৬৭তম জন্মবার্ষিকীতে প্রকৌশলী ব্যারিস্টার তারিক বিন আজিজের কলাম প্রকাশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-09-2025 ইং
  • 188627 বার পঠিত
জিয়াউর রহমানের ৬৭তম জন্মবার্ষিকীতে প্রকৌশলী ব্যারিস্টার তারিক বিন আজিজের কলাম প্রকাশ
ছবির ক্যাপশন: জিয়াউর রহমানের ৬৭তম জন্মবার্ষিকীতে প্রকৌশলী ব্যারিস্টার তারিক বিন আজিজের কলাম প্রকাশ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকৌশলী ব্যারিস্টার মো. তারিক বিন আজিজ একটি গুরুত্বপূর্ণ কলাম প্রকাশ করেছেন। “তারুণ্যের গতিতে প্রযুক্তিগত রাজনীতি- জিয়ার দর্শন” শীর্ষক এ কলামে তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশ গড়ার পরিকল্পনা ও গণতান্ত্রিক ভূমিকার ওপর আলোকপাত করেন। কলামে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। একজন সৈনিক হিসেবে তার সততা, শৃঙ্খলা, বুদ্ধিমত্তা ও দেশপ্রেম রাজনৈতিক জীবনেও তাকে জনমানসে জনপ্রিয় করেছে। লেখায় বলা হয়, ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা ও বহুমুখী চিন্তার দুয়ার উন্মুক্ত করেন। একই সঙ্গে জাতির ঐক্য গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের খাল কাটা কর্মসূচি, ফারাক্কা সমস্যার সমাধানে নেপালে পানি সংরক্ষণের উদ্যোগ এবং পরিকল্পনা কাউন্সিলকে কার্যকর করা তার দূরদর্শী নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। ব্যারিস্টার তারিক বিন আজিজ বলেন, “এক নেতা এক দেশ” নয় বরং “সব নেতার এক দেশ, সুখী-সুন্দর বাংলাদেশ”—এ নীতি ছিল জিয়ার বিশ্বাস। তাই দিন দিন তার জনপ্রিয়তা বেড়েছে। ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি দ্রুত জনগণের আস্থা অর্জন করে।তিনি আরও লেখেন, জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে গণতন্ত্রের লড়াই চালিয়ে গেছেন। আর দলের বর্তমান প্রজন্ম জিয়াউর রহমানের তারুণ্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। কলামের শেষাংশে ব্যারিস্টার তারিক বিন আজিজ আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে তার স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও আধুনিক রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম