| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় দিনে দুপুরে তালা ভেঙে চুরি, জনতার হাতে আটক ২

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-09-2025 ইং
  • 171889 বার পঠিত
খোকসায় দিনে দুপুরে তালা ভেঙে চুরি, জনতার হাতে আটক ২
ছবির ক্যাপশন: খোকসায় দিনে দুপুরে তালা ভেঙে চুরি, জনতার হাতে আটক ২

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া :

কুষ্টিয়ার খোকসায় দিনে দুপুরে তালা ভেঙে চুরির সময় জনতার হাতে আটক হয়েছে দুই চোর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খোকসা থানা পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খোকসা থানা পাড়ার মার্সেল শোরুমের স্বত্বাধিকারী শাহিনের বাড়ির দরজার তালা ভেঙে চুরির চেষ্টা চালায় দুই চোর। এ সময় বাড়িতে থাকা ভাড়াটিয়া মুন্নি আক্তার কনা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোররা পালানোর চেষ্টা করে। পরে খোকসা মডেল স্কুলের সামনে স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। আটক দুই চোরের নাম চুন্নু শেখ (৪৫) ও নুরুজ্জামান (৪৫)। দুজনের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে। ঘটনাস্থলে থাকা ভাড়াটিয়া শাওন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা থানার পাশেই থাকি, কিন্তু কোনো ধরনের নিরাপত্তা নেই। প্রায়ই এ ধরনের ঘটনার শিকার হচ্ছি। পরে খোকসা থানা পুলিশ খবর পেয়ে দুইজনকে জনতার হাত থেকে উদ্ধার করে আহত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খোকসা থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জানান, “আটক দুইজনকে চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম