কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া শহরে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে হওয়া হালকা বৃষ্টিতেই শহরের কলেজ মোড়, হাসপাতাল মোড়, কাটাইখানা মোড়, ডিসি কোর্টের সামনে, ঈদগাপাড়া, থানাপাড়া ও আড়ুয়াপাড়া এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের ড্রেনেজ ব্যবস্থা অবহেলিত অবস্থায় পড়ে আছে। বৃষ্টির পানি নামার কোনো সঠিক ব্যবস্থা না থাকায় রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। ইতোমধ্যে কয়েকটি স্থানে ড্রেনের ভেতর পড়ে দুর্ঘটনায় পড়েছেন সাধারণ মানুষ। গতকাল এক ভদ্রমহিলা কলেজ মোড় এলাকায় ড্রেনের ভেতর পড়ে আহত হন। শহরের যান চলাচলেও তৈরি হয়েছে স্থবিরতা। রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও হালকা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন দুর্ভোগে। এ বিষয়ে স্থানীয়রা কুষ্টিয়া পৌরসভা ও সড়ক বিভাগের উদাসীনতাকে দায়ী করেছেন। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শহরবাসীর প্রশ্ন, সামান্য বৃষ্টিতেই যদি এমন পরিস্থিতি হয় তবে বর্ষাকালে ভারী বৃষ্টিতে কুষ্টিয়া শহরের কী অবস্থা হবে?
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |