| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-09-2025 ইং
  • 175234 বার পঠিত
খোকসায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ছবির ক্যাপশন: খোকসায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম বাংলাদেশ জাতীয় আন্ত স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এবং খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধু পড়ালেখায় নয়, খেলাধুলাতেও মনোযোগী হতে হবে। সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক। এছাড়া ক্রীড়া শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

খেলায়, ছেলেদের ফাইনালে খোকসা সরকারি হাইস্কুল ২-০ গোলে ধোকড়াকোল হাইস্কুলকে হারিয়ে বিজয়ী হয়। অন্যদিকে, মেয়েদের ফাইনালে শোমসপুর গার্লস স্কুল ৪-২ গোলে হেলালপুর গার্লস স্কুলকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তারা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম