| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই — কাজল মাজমাদার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-09-2025 ইং
  • 167847 বার পঠিত
কুষ্টিয়ায় মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই — কাজল মাজমাদার
ছবির ক্যাপশন: মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই — কাজল মাজমাদার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুষ্টিয়ার থানাপাড়া পুরাতন বাঁধের মাঠে অনুষ্ঠিত এ খেলায় থানাপাড়া জুনিয়র একাদশ দুই শূন্য গোলে রংধনু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।থানাপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম রিন্টু, মো. মেজবাউর রহমান পিন্টু, এস.এম. গোলাম কবির, মো. টিপু সুলতান, ইয়াসিন আলী, মো. শওকত আলী, মো. সজল ইসলাম, আহসান শোভন, কামরুজ্জামান কামু, মো. মিন্টু আলীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি কাজল মাজমাদার তার বক্তব্যে বলেন, “মাদক ছাড়ো, খেলা ধরো, যুবসমাজ গঠন করো।” তিনি আরও বলেন, যোগ্য মানুষ হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন আমরা সকলে মিলে খেলাধুলার মাধ্যমে মাদককে না বলি এবং যারা মাদকে আক্রান্ত হয়েছে, তাদেরও খেলাধুলার মাধ্যমে সমাজে ফিরিয়ে আনার চেষ্টা করি। বিশেষ অতিথি মিরাজুল ইসলাম রিন্টু বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত হওয়া যায়। তিনি তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অন্যদিকে মো. মেজবাউর রহমান পিন্টু কুষ্টিয়ার গর্ব তিন ক্রিকেট তারকার নাম উল্লেখ করে বলেন, সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাসার সুমন, বর্তমান জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিথুন জেলার ক্রীড়াঙ্গনের গৌরব। তরুণরা এদের মতোই খেলাধুলায় মনোযোগী হয়ে ভবিষ্যৎ গড়তে পারে। বক্তারা সর্বসম্মতভাবে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অতিথিদের বক্তব্যে অনুপ্রাণিত হন। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম