| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-10-2025 ইং
  • 152041 বার পঠিত
কুষ্টিয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়ার আয়োজনে “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন , বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী,

 ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। তারা আরও বলেন, শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া ও তাদের সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে।

আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশন করে অংশগ্রহণকারী শিশুরা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু একাডেমীর কর্মকর্তা মোঃ মখলেছুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিরা শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম